প্রিয় এলামনি ভাই-বোন-বন্ধু, আসসালামু আলাইকুম।
আমরা আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল, জাহানাবাদ, খুলনায় ২০১৯ সালে প্রথমবারের মতো সফলভাবে রিইউনিয়ন আয়োজন করি। দীর্ঘ ৫ বছর পর ২০২৪ সালে ২য় রিইউনিয়নের উদ্যোগ নেয়া হলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
তবে, স্কুলের প্রতি ভালোবাসা ও বন্ধনকে আরো দৃঢ় করতে ২০২৫ সালে দ্বিতীয় রিইউনিয়ন আয়োজনের পুনঃউদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগকে বাস্তব রূপ দিতে, আমরা ঢাকা ও খুলনায় ব্যাচ কো-অর্ডিনেটরদের অংশগ্রহণে দুটি প্রস্তুতিমূলক মিটিং আয়োজন করতে যাচ্ছি।
মিটিংয়ের সময়সূচি:
খুলনা:
তারিখ: ১ মে ২০২৫, বৃহস্পতিবার
স্থান: ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণ
সময়: বিকেল ৪টা
বিনীত অনুরোধ:
সকল ব্যাচ কো-অর্ডিনেটরদেরকে পূর্ব নিবন্ধনের মাধ্যমে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো যাচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া শীঘ্রই জানিয়ে দেয়া হবে।
সকলের অবগতির জন্য সকল ব্যাচের ব্যাচ কো-অর্ডিনেটর দের নামের তালিকা কমেন্ট বক্সে দেয়া হলো।
যোগাযোগ:
কবীর ‘৯০ – +8801711177129
সাগর ‘৯৩ – +8801711106412
আসুন, আবারও ভালোবাসার টানে মিলিত হই প্রিয় সেই স্মৃতির আঙিনায়!

